কওমি মাদ্রাসাকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার পরিকল্পনা আছে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৯:০৬আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৯:২১

দেশের কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলে জোনিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নতুন শিক্ষাক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাবিদ, রাজনীতিক, গণমাধ্যম কর্মীসহ অন্যরা অংশ নেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই মতবিনিময়ের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটা রূপান্তর সময়সাপেক্ষ বিষয়। তাই ইতোমধ্যে চালু হওয়া নতুন শিক্ষাক্রমেও কওমি মাদ্রাসাকে মূল ধারায় আনতে পারছি না। তবে ভবিষ্যতে আনার পরিকল্পনা রয়েছে।’

দীপু মনি বলেন, ‘কওমি মাদ্রাসা এখনও আমাদের নিয়ন্ত্রণে বাইরে রয়ে গেছে। তবে দেশের আলিয়া মাদ্রাসা, ইংরেজি মাধ্যমিক স্কুলসহ অন্যান্য মাদ্রাসা— সবই কারিকুলামের অন্তর্ভুক্ত রয়েছে।’

নতুন কারিকুলাম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে আমরা শিক্ষার্থীদের শেখানো নয়, পথ দেখানোর চেষ্টা করছি। তারাই আইডিয়া তৈরি করে নিজেদের পথ খুঁজে বের করবে।’

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন যে কারিকুলাম শুরু করতে যাচ্ছি, সেটি সম্পর্কে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন। আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাবো। এটাই আমাদের লক্ষ্য। নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের একটি রূপান্তরের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে।’

মতবিনিময় সভায় বক্তব্য— জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম তারিক আহসান, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মুন্নী সাহা প্রমুখ।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম