ইসলামিক ফাউন্ডেশনে বই উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:০০

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিলো ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বায়তুল মুকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

গণশিক্ষা প্রকল্পের ঢাকা জেলার পাঁচটি জোনের প্রায় ৪০০ জন শিক্ষার্থী ও ৩৪টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষা বছরের বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় ৪৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করে। এছাড়া সোমবার সারা দেশে গণশিক্ষাকেন্দ্রের ৭৩ হাজার ৭৬৮টি প্রাক প্রাথমিক ও কোরআন শিক্ষাকেন্দ্রের প্রায় ২৪ লাখ ৩৪ হাজার ৩৪৪ শিক্ষার্থী এবং ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ‘বই উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ফাউন্ডেশনের সচিব মো. আশরাফুল মমিন খান ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর প্রমুখ।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি