‘বিশেষ ক্লাসের’ নামে কোচিং বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ২১:১১আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২১:১১

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়ন না করে ‘বিশেষ ক্লাসের’ নামে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে। এই কোচিং বন্ধ করে নতুন কারিকুলামের সব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক স্তরের কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বিশেষ ক্লাসের’ নামে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে, কোচিংয়ে বাধ্য করানো হচ্ছে। এছাড়া কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করা হচ্ছে। সাপ্তাহিক বা মাসিক মূল্যায়নের নামে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে নতুন কারিকুলাম বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।’

এমতাবস্থায়, উল্লিখিত কার্যকলাপ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত রাখা এবং নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে আগে জারি করা নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণপূর্বক প্রতিষ্ঠানের নির্ধারিত অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এসব বর্ণিত নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ি থাকবেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের