স্কুল খোলা থাকছে কতদিন, ডাবল শিফট চলবে কীভাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ১৬:৪৫আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৬:৪৫

আপিল বিভাগের আদেশের পর আবার রমজানে স্কুল খোলা রাখার সময়সূচি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে আগামী ১৪ রমজান (২৫ মার্চ)  পর্যন্ত। আর ১০ রমজান (২১ মার্চ) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে পাঠদান চালু রাখতে হবে।

অন্যদিকে পবিত্র রমজান মাসে ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন বা সমন্বয় করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, গত সোমবার (১১ মার্চ) থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরপর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রভাতী ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ বা সমন্বয় করতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়।

এদিকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনার বিষয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে আগের নির্দেশনা অনুযায়ী মাদ্রাসাগুলো পুরো রমজান মাস জুড়েই বন্ধ থাকবে।

আরও পড়ুন- 

হাইকোর্টের আদেশ স্থগিত, রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

রমজানে স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, আপিলের ওপর আদেশ মঙ্গলবার

রমজানে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

রমজানে স্কুল ছুটির আদেশ: কী করবে মন্ত্রণালয়?

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন 
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ