জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৩:০৫আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৩:০৫

বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

রবিবার (১৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু এবং ১৫ অগাস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। 

এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলেতেও পরিচালকদের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। 

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করেন। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান পায় আজকের বাংলাদেশ।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
‘দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’
ফিলিপাইনের স্বাস্থ্য খাত ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ