নতুন কারিকুলামের ষান্মাসিক মূল্যায়নের রুটিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ২১:৩৮আপডেট : ২৯ মে ২০২৪, ২১:৩৮

২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি (রুটিন) পাঠানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৩ জুলাই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৩০ জুলাই।

বুধবার (২৯ মে) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সংশোধিত এ রুটিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠায়।

ষান্মাসিক মূল্যায়নের সময়সূচিতে (রুটিন) জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি (রুটিন) এর আগে পাঠানো হয়েছিল। পাঠানো সময়সূচির সঙ্গে ২০২৪ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় সময়সূচি সংশোধন করা হলো। ২০২৪ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত সময়সূচি (রুটিন) প্রস্তাব করা হলো। প্রস্তাবিত সময়সূচি (রুটিন) আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরিভিত্তিতে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

রুটিনে আরও জানানো হয়, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথা সময়ে অধিদফতরগুলোর বরাবর পরবরতী কাজের জন্য পাঠানো হবে।

মূল্যায়ন সূচি 

সময়সূচি অনুযায়ী আগামী ৩ জুলাই ষষ্ঠ শ্রেণির বাংলা, সপ্তম শ্রেণির ধর্ম, অষ্টম শ্রেণির জীব ও জীবিকা, নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ৬ জুলাই ষষ্ঠ শ্রেণির ইংরেজি, সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। ১০ জুলাই ষষ্ঠ শ্রেণির গণিত, সপ্তম শ্রেণির বাংলা, অষ্টম শ্রেণির ধর্ম, নবম শ্রেণির জীব ও জীবিকা। ১৩ জুলাই ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির শিল্প সংস্কৃতি, নবম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা। ১৫ জুলাই ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণির গণিত, অষ্টম শ্রেণির বাংলা, নবম শ্রেণির ধর্ম। ২০ জুলাই ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণির বিজ্ঞান, অষ্টম শ্রেণির ইংরেজি, নবম শ্রেণির শিল্প সংস্কৃতি, ২২ জুলাই ষষ্ঠ শ্রেণির জীব ও জীবিকা, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণির গণিত, নবম শ্রেণির বাংলা। ২৪ জুলাই ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণির বিজ্ঞান, নবম শ্রেণির ইংরেজি। ২৭ জুলাই ষষ্ঠ শ্রেণির ধর্ম, সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণির গণিত। ৩০ জুলাই ষষ্ঠ শ্রেণির শিল্প সংস্কৃতি, সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও সুরক্ষা, অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ও নবম শ্রেণির বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সম্পন্ন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের