প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস দেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৪, ২০:২৬আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০:৫৩

‘দেশে ৩০ হাজার প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস নেই’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, ‘এ বছর শেষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি করে ডিভাইস পৌঁছে দেওয়া হবে।’

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পোর্টাল, বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।  

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি সরঞ্জাম নেই- এমন তালিকা করেছি। ২৫ হাজার প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস আছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে হোক অথা অন্য কোনোভাবে হোক ডিজিটাল ডিভাইস আছে। আমরা ৩০ হাজারের মতো ক্লাসরুমকে স্মার্ট করার জন্য অনুদান দিয়ে যাবো। পাঁচ হাজার প্রতিষ্ঠানকে নির্ধারণ করেছি। এগুলোতে নির্দিষ্ট একটি অনুদান দেওয়া হবে এবং তারা স্থানীয়ভাবে আরও অনুদান নিয়ে নিজেরা কিছু সরঞ্জাম কিনতে পারে।

তিনি বলেন, ‘আমরা প্রশিক্ষণের জন্য ডিজিটাল সরঞ্জামের অপেক্ষায় থাকতে পারি না। ডেমোগ্রাফিক ডিবিডেন্টের একটি সীমা আছে, ২০৩০ এর পর সেটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের সব শিক্ষার্থীকে কর্মমুখী করতে হবে। তাই এ বছর শেষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছানোর ব্যবস্থা নেবো।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুননাহার, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. মো. ফরিদ আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?