মেধা বৃত্তি পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের সামার ও ফল সেমিস্টারের ২১৯ জন শিক্ষার্থীকে অ্যাকাডেমিক ফলাফলের জন্য মেধা বৃত্তি দেওয়া হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক বি চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক বি চৌধুরী মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। একইসঙ্গে ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেদের এই উৎকর্ষতা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে নিজের, দেশের এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির প্রতি গুরুত্ব দেন। ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অধ্যাপক ড. শামস রহমান বিশ্ববিদ্যালয়ের সহায়ক ও সমৃদ্ধ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আরও ছিলেন– উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, ডিন, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
জবি শিক্ষার্থীর আত্মহত্যা: মানসিক নিপীড়নের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে চার্জশিট
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন