গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনে মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৪ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‌‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনকে তাদের ন্যায্য দাবিতে সমর্থন জানাতে আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। ওইদিন সন্ধ্যা থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকালে উপাচার্যের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীরা জানান, গত ১৬ ফেব্রুয়ারি থেকে নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক ভবন বন্ধ করে দেয় এবং প্রশাসনিক ভবনে ওয়েবসাইটসহ সব জায়গায় ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি ব্যবহার করে।

শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠি পাঠান। প্রশাসন ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
সর্বশেষ খবর
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা