শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৬:০৩আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৬:০৩

আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস এবং পরদিন বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবস দুটি যথাযথভাবে পালনের জন্য জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

জাতীয় কর্মসূচির আলোকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর।

২৫ মার্চ গণহত্যা দিবসে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্য ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ সুবিধাজনক সময়েও এই কর্মসূচি পালন করতে পারবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠান করতে হবে।

জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি করা হবে। জাতীয় কর্মসূচির আলোকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথায়থভাবে পালনের ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন 
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ