এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১৪৭৩৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৯:০৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২০:১৫

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল মোট ১৪ হাজার ৭৩৮ জন। এছাড়া বহিষ্কার হয়েছে ১০ জন। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন, আর অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম জানায়, ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৯৫৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৪৫৮ জন, আর অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯৬ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন, আর অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন, আর অনুপস্থিত ১ হাজার ৬২২ জন।   

বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৭৮ হাজার ১৭৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৭৭ হাজার ১৪৫ জন, আর অনুপস্থিত ১ হাজার ৩৩ জন।

সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ৯৯২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ১১৪ জন, আর অনুপস্থিত ৮৭৮ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন, আর অনুপস্থিত ১ হাজার ৩৪১ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৫ জন, আর অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৮১০ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৯১ হাজার ৯৬৮ জন, আর অনুপস্থিত ৮৪২ জন।

যশোর শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৩ হাজার ৩৭৯ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৭৯ জন, আর অনুপস্থিত ছিল ১ হাজার ৮০০ জন।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি