মাদ্রাসায় দৈনিক পিটি এবং খেলাধুলার আয়োজন করার নির্দেশ সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুলাই ২০২৬, ১৮:৫৬আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৮:৫৬

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এই সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন সব মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করা আবশ্যক।

এমতাবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা তাদের মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন। 

অফিস আদেশে আরও বলা হয়, যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে সেসব মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনও শিক্ষককে সাময়িকভাবে ওই দায়িত্ব পালন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানরা দায়িত্ব প্রদান করবেন। একই সঙ্গে ওই শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানায় অধিদফতর।  

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
শরীরে গরম খুন্তির ছ্যাঁকাদুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
প্রতি রাতে ছাত্রদের কক্ষে ডাকতেন, দুজনকে ধর্ষণের কথা স্বীকার করলেন মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
সর্বশেষ খবর
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ