কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৯:৫৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশন সহায়তায় আছেন। রবিবার তাকে সরকারি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তার মেডিক্যাল রিপোর্টে কীটনাশকজনিত বিষক্রিয়ার ইঙ্গিত মিলেছে।

২১ নভেম্বর দুপুর ১টার দিকে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রেখা। শুরুতে এটিকে খাদ্যে বিষক্রিয়া বলে ধারণা করা হয়েছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির হাতে আসা মেডিকো-লিগাল রিপোর্টে বাড়ির আঙিনায় (কৃষিকাজে ব্যবহৃত) বিষক্রিয়ার কথিত ইতিহাসের উল্লেখ আছে। রিপোর্ট অনুযায়ী, কৃষিতে ব্যবহৃত একটি কীটনাশক খাওয়ার ফলে তার বিষক্রিয়া হয়েছে বলে অভিযোগ। কীভাবে তিনি কীটনাশক গ্রহণ করলেন, পুলিশ তা তদন্ত করছে। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি। হাসপাতাল সূত্র জানায়, তিনি সাড়া দিচ্ছেন না, চোখও খোলেননি।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পরিস্থিতি জানানো হয়েছে এবং তিনি বিধায়কের স্বাস্থ্যের খবর নিচ্ছেন। তবে মেডিক্যাল রিপোর্টের সঙ্গে দ্বিমত করে তিনি জোর দিয়ে বলেন, রেখার ফুড পয়জনিং হয়েছে।

যা ঘটেছিল

হিঙ্গলগঞ্জের বাড়িতে অসুস্থ হওয়ার পর দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। সেখানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরও উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় তাকে কলকাতায় আনা হয়।

কে এই রেখা পাত্র?

২০২৪ সালে সন্দেশখালি আন্দোলনের সময় রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা। তৎকালীন শাসক তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বিরুদ্ধে নারীদের ওপর সহিংসতার অভিযোগ তুলে তিনি প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এতে তিনি জাতীয় পর্যায়েও নজর কাড়েন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করলেও তিনি হেরে যান। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিধায়ক হন। সম্প্রতি দলের জেলা নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। নিজের রাজনৈতিক অবস্থান ও বিজেপির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে প্রকাশ্যে কথাও বলেছিলেন।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প
ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন
সর্বশেষ খবর
পুরোনো এসি বদলে ৩০ শতাংশ ছাড়ে ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী এসি ক্রয়ের সুযোগ
পুরোনো এসি বদলে ৩০ শতাংশ ছাড়ে ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী এসি ক্রয়ের সুযোগ
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প
শি’র সঙ্গে বৈঠকের পর চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যা বললেন ট্রাম্প
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন