দেখুন অর্ণবের ‘এই শহর’

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৪:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৮:০৯

অর্ণব। ছবি: সাজ্জাদ হোসেন। একুশে টিভির প্রথম মেগা ধারাবাহিক ‘বন্ধন’-এ স্বনামের গান গেয়েছিলেন সংগীতশিল্পী অর্ণব। ঢাকা শহরকে নিয়ে সে গানটি এখনও রোমন্থন করেন অনেকে।

জনপ্রিয় এ শিল্পী আবার গাইলেন এ নগরকে নিয়ে। এর শিরোনাম ‘এই শহর আমার এই মানুষ আমার’। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের জন্য নির্মিত এ গানটি মঙ্গলবার (৩০ আগস্ট) ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
গানটি লিখেছেন ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। চিত্রগ্রহণে আছেন তানভির হাসান। গানটি সম্পূর্ণ ঢাকা শহর এবং শহরের প্রতি মানুষের ভালোবাসাকে কেন্দ্র করে বানানো।
গানটি প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এই গানটি হচ্ছে প্রাণের শহর ঢাকার সঙ্গে আমাদের ভালোবাসা ও অভিমানের সর্ম্পক এবং প্রতিনিয়ত এ শহরে মানুষের জীবনে কী ঘটে তারই একটি বহিঃপ্রকাশ।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী জানান, ঈদের আগে গানগুলো প্রকাশ পাচ্ছে। আর ছবিটি কোরবানির ঈদের পর মুক্তি দেওয়া হবে।
‘আয়নাবাজি’র নায়িকা নাবিলা, পরিচালক অমিতাভ রেজা এবং সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার প্রথম ছবি। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী।
গানটি দেখুন অন্তর্জালের এই লিংকে:

/এমআই/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলার বিষয়ে যা বললেন উপদেষ্টা
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলার বিষয়ে যা বললেন উপদেষ্টা
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
এমন বিয়ে আগে দেখেননি!
এমন বিয়ে আগে দেখেননি!
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের