ইউটিউবে নতুন নাটক

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৪:২৭আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:১৭

সৌমিক ও তাসনুভা তিশা ইউটিউবকে গুরুত্ব দিয়ে অনেক আগে সিরিজ ও নাটক নির্মাণ শুরু হয়েছে। এবার সে দলে যোগ দিলো প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।
প্রতিষ্ঠানটির চ্যানেল ‘গানচিল ড্রামা এবং সিনেমা’য় আসছেন নতুন নাটক ‘অপেক্ষা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনে নিয়মিত কাজ করা তরুণ শিল্পী সৌমিক আহমেদ ও তাসনুভা তিশা। নাটকটি পরিচালনা করেছেন পার্থ পলিনিউজ ফলিয়া আর গল্প লিখেছেন ওয়ারিশ আসাদ নাফি।

‘অপেক্ষা’তে থাকছে নতুন গান ‘ভাল্লাগে না'। একই সময়ে এটি প্রকাশ করা হবে ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের মুম্বাইয়ের শিল্পী রিংগো বসু। কথা লিখেছেন ও সুর করেছেন গালিব সর্দার। সংগীতায়োজনে পাভেল রফিক।

নাটক ও গান সম্পর্কে সৌমিক আহমেদ বলেন, ‘দুর্দান্ত গল্পের একটি নাটক এটি। আর সেই গল্পের সঙ্গে গানের মিলটা দারুণ হয়েছে। আশা করি, যারা দেখবেন সবার ভালো লাগবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, আগামীকাল (২৪ মে) বিকাল চারটায় ‘অপেক্ষা’ ইউটিউবে অবমুক্ত করা হবে।

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন
সত্যিই কি বলিউড ছাড়ছেন প্রীতম? যা জানা গেল
সত্যিই কি বলিউড ছাড়ছেন প্রীতম? যা জানা গেল
সবই আছে, তবু কেন দুঃখ আলিয়ার?
সবই আছে, তবু কেন দুঃখ আলিয়ার?