ইউটিউবে নতুন নাটক ‘অপেক্ষা’

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০১৮, ১০:০৫আপডেট : ২৬ মে ২০১৮, ১৪:২৬

ইউটিউবে সাধারণত নতুন মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উন্মুক্ত করা হয়। অন্যদিকে টিভিতে প্রচার হওয়া নাটকেরও বড় একটা দর্শক মহল রয়েছে সেখানে। কারণ, ইউটিউবে বিজ্ঞাপন বিরতি ছাড়াই নাটকগুলো উপভোগ করা যায় যে কোনও সময়।
নাটকের একটি দৃশ্যে তাসনুভা তিশা তবে এসব সুবিধার সঙ্গে এবার শুরু হলো নতুন নাটক সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়ার প্রচলন। সেই ধারাবাহিকতায় ২৪ মে গান প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল প্রকাশ করেছে সৌমিক-তাসনুভা তিশা জুটির বিশেষ নাটক ‘অপেক্ষা’।  
‘গানচিল ড্রামা এবং সিনেমা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এই নাটকটি প্রযোজনা করেছেন গীতিকার আসিফ ইকবাল ও পরিচালনা করেছেন পার্থ পলিনিউজ ফলিয়া। গল্প লিখেছেন ওয়ারিশ আসাদ নাফি।
নাটকটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ গান ‘ভাল্লাগে না’। একই সময়ে এই গানটিও প্রকাশ করা হয় ‘গানচিল মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের রিংগো বসু। কথা ও সুর করেছেন গালিব সর্দার। সংগীতায়োজনে ছিলেন পাভেল রফিক।
নাটক ও গান সম্পর্কে অভিনেতা সৌমিক আহমেদ বলেন, ‘দুর্দান্ত গল্পের একটি নাটক এটি। আর সেই গল্পের সঙ্গে গানের মিলটা দারুণ হয়েছে। নাটক ও গান আলাদা করে ইউটিউবে প্রকাশ করায় খুব ভালো লাগছে। আশাকরি যারা দেখবেন সবার ভালো লাগবে।’
এদিকে গানচিলের সিইও জিয়া উস সোবহান বলেন, ‘এটা গানচিলের নিজস্ব কনটেন্ট। নাটকটি কোনও টিভি চ্যানেলে আমরা প্রচার করিনি। সরাসরি নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। আমরা চাই গানচিল ভক্তরা আমাদের কাছ থেকে একদম ফ্রেশ কনটেন্ট পাক।’
‘অপেক্ষা’ নাটকের লিংক:

‘ভাল্লাগে না’ গানের লিংক:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন
সত্যিই কি বলিউড ছাড়ছেন প্রীতম? যা জানা গেল
সত্যিই কি বলিউড ছাড়ছেন প্রীতম? যা জানা গেল
সবই আছে, তবু কেন দুঃখ আলিয়ার?
সবই আছে, তবু কেন দুঃখ আলিয়ার?