স্বপ্নীল-দোলার গানচিত্র ‘পারি না সামলাতে’

বিনোদন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৬ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০

ভিডিওতে স্বপ্নীল ও দোলা স্বপ্নীল সজীব। নিজস্ব ঢঙে গান করে তৈরি করেছেন আলাদা পরিচিতি। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও কুড়িয়েছেন নাম। তাই তো নিয়মিত ব্যস্ততা দেশ-বিদেশের স্টেজ শোতে।
এবার তিনি শ্রোতাদের উপহার দিচ্ছেন নতুন গানচিত্র ‘পারি না সামলাতে’। এই গানে তার সঙ্গে জুটি বেঁধেছেন আরেক তরুণ কণ্ঠশিল্পী দোলা। নাভেদ পারভেজের সুর-সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ।
গানটি প্রকাশ করছে  ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
সুনামগঞ্জের নান্দনিক লোকেশনে চিত্রায়ণ করেছেন সাইফুল ইসলাম রোমান। মডেল হয়েছেন কণ্ঠশিল্পী দুজনেই।
কেন নিজেদের সামলাতে পারেন না! জবাবে স্বপ্নীল সজীব জানালেন, ‘এটি একটি প্রেমের গান। কেউ কারও প্রেমে পড়লে নিজেকে সত্যি সামলানো দায় হয়ে পড়ে। সেই আবেগটাই গানচিত্রে তুলে ধরা হয়েছে। আশা করছি সব শ্রেণির দর্শক-শ্রোতার ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘পারি না সামলাতে’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
জিম পরিষ্কার করার বিনিময়ে সেখানের শাওয়ার ব্যবহার করতেন মিঠুন
জিম পরিষ্কার করার বিনিময়ে সেখানের শাওয়ার ব্যবহার করতেন মিঠুন
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা