প্রিয়াঙ্কা সম্পর্কে নিক: ও সবকিছু সহজভাবে নিতে শিখিয়েছে

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১৮:০৯আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২০:২৭

দাম্পত্য জীবন নিয়ে তাকে খুব একটা কথাই বলতে শোনা যায় না। তথাপি মুখ খুললেন নিক জোনাস। জানালেন, বিয়ের তিন বছরে প্রিয়াঙ্কার কাছ থেকে জীবনমুখী অনেক জ্ঞান নিয়েছেন। তারকা বউ তাকে শিখিয়েছে, কী করে জীবনের সবকিছু সহজভাবে নিতে হয়।

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল-এর ফিটনেস প্লাস প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘টাইম টু টক’ নামের পডকাস্টে এ স্বীকারোক্তি করেন নিক। জানালেন, ‘মাঝে মাঝে আপনাকে হাই গিয়ারে কিক করার আগে একটু ধীরগতিতে যেতে হবে। আর স্রোতের সঙ্গে গা ভাসিয়ে কীভাবে সব সহজে নিতে হয় তা সে (প্রিয়াঙ্কা চোপড়া) আমাকে ভালোই শিখিয়েছে। এখনও আমাকে জীবনের কিছু কিছু ব্যাপার নিয়ে কুস্তি লড়তে হচ্ছে। তবে এটা নিঃসন্দেহে জীবনটাকে সুন্দর করে কাটানোর একটা মোক্ষম দাওয়াই।’

নিক আরও বলেন, ‘এর মাঝে প্রিয়াঙ্কার কাছ থেকে পাওয়া বড় শিক্ষাটা হলো, যত যাই হোক না কেন নিজের জন্য কিছুটা সময় রাখা উচিত। সেটা হতে পারে একাকী হেঁটে বেড়ানো কিংবা একটা সিনেমা দেখা।’

 ক’দিন আগে নিক মশাই এও স্বীকার করেছেন, তার সদ্য মুক্তি পাওয়া অ্যালবাম ‘স্পেসম্যান’র গানগুলোর পেছনেও অনুপ্রেরণার উৎস ছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াঙ্কা অবশ্য একগাদা কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। আমাজন প্রাইমের নতুন সিরিজ ‘সিটাডেল’-এর পাশাপাশি চলছে ‘ম্যাট্রিক্স-৪’-এর শুটিং।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন