ফেসবুকে ‘চোর’ আখ্যা, আবারও নোবেলের বিরুদ্ধে জিডি

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২১, ১১:৫১আপডেট : ২৪ মে ২০২১, ১৬:৩৭

বেসরকারি চ্যানেল সময় টিভির পর এবার তরুণ গায়ক ও ইউটিউবার মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু।

‘নোবেলম্যান’ ফেসবুক পেজ থেকে তাকে ‘চোর’ অ্যাখ্যায়িত করে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে উল্লেখ করে গতকাল (২৩ মে) রাত ১০টার দিকে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর ফায়সাল ও ইথুন বাবু দুজনই।

জিডির বিষয়ে ইথুন বাবু বলেন, ‘ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছেন নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, তিনি জেমস ভাইকে নিয়েও কটু কথা বলেছেন। আপাতত জিডি করলাম। পরবর্তী সময়ে আরও বড় কিছুর মুখোমুখি হতে হবে তাকে।’

নোবেলের কর্মকাণ্ড নিয়ে তিনি আরও বলেন, ‘পুকুরে কিছু পানা হয়, নোবেলও তাই। তা পরিষ্কারও করতে হয়। এটা (নোবেল) পরিষ্কারের দায়িত্ব আমি নিলাম। আমাকে কেউ থামাতে পারবে না।’

যারা তাকে প্রশ্রয় দিচ্ছেন তাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি। ইথুন বাবু জানালেন, শিগগিরই মানহানির মামলার প্রস্তুতি নেবেন তিনি। ইথুন বাবু ও জিডির কপি

এর আগে এক প্রতিবেদককে ‘বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি’র অভিযোগে নোবেলের বিরুদ্ধে কলাবাগান থানায় জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। পরে বিগত সব বিষয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন নোবেল।

/এম/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
উপন্যাসে এআইয়ের ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক
উপন্যাসে এআইয়ের ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক
ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন