নানা আয়োজনে বিটিভিতে বুদ্ধিজীবী দিবস

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ০৮:০৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২২:২৪

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হারিয়ে গেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। এদিনটি ঘিরেই সেসব বুদ্ধিজীবীকে স্মরণ করা হয়। এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।

দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে ‘বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ’। অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা, হত্যাস্থান, নির্যাতনের ধরন, হত্যায় সহায়তাকারী, হত্যার ফলে বুদ্ধিজীবীদের পরিবার ও দেশের যে অপূরণীয় ক্ষতি তা তুলে ধরা হয়েছে। অংশগ্রহণ করেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ও শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নির্যাতন হত্যার স্থান, গণকবর ও মুক্তিকামী বাঙালিদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘একাত্তরের বধ্যভূমি’। এর আলোচনায় অংশগ্রহণ করেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, গেরিলা যোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। নুসরাত জাহান রুহির উপস্থাপনায় ও আফরোজা সুলতানার প্রযোজনায় এটি প্রচারিত হবে বিকাল ৩টা ১০ মিনিটে। 

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আলোর দিশারী’। আলোচনায় অংশগ্রহণ করেছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর। তিনি সেই দিনের ঘটনা ও বাবার সঙ্গে স্মৃতি বর্ণনা করেছেন। আরও অংশ নিয়েছেন শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে জাহিদ রেজা নূর, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে ৯টা ২৫ মিনিটে। নূর আনোয়ার হোসেনের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন আবেদ খান। আলোচনায় অংশ নিয়েছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। 

/এম/এমওএফ/
সম্পর্কিত
জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী, নেই কোনও স্মৃতিচিহ্ন
জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী, নেই কোনও স্মৃতিচিহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবসে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে আ‌লোকসজ্জা, সমালোচনা
শহীদ বুদ্ধিজীবী দিবসে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে আ‌লোকসজ্জা, সমালোচনা
পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর: চবির সহ-উপাচার্য
পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর: চবির সহ-উপাচার্য
মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচার দাবি
মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচার দাবি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন