করোনায় আক্রান্ত দেব-রুক্মিণী-মিমি

বিনোদন ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১৩:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৩:৫৬

টলিউড জুটি সুপারস্টার দেব ও রুক্মিণী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও ভাইরাসটি শনাক্ত হয়েছে সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর দেহে।

গতকাল (৫ জানুয়ারি) সকালেই করোনা পরীক্ষা করার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দেব। এরপর পজিটিভ আসার খবর দিলেন এদিন সন্ধ্যাতেই। সঙ্গে পাওয়া গেলো তার বান্ধবী রুক্মিণীর আক্রান্ত হওয়ার সংবাদও। 

দেব সোশ্যল মিডিয়ায় লিখেছেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ; কোনও উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’

ঠিক একইভাবে নিজের আক্রান্ত হওয়ার কথা জানান মিমি। বুধবার (৬ জানুয়ারি) টুইটে মিমি জানিয়েছেন, গত কয়েকদিন তিনি কোথাও যাননি। তারপরও মৃদু উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান। গতকাল সন্ধ্যায় রিপোটের ফল পজিটিভ আসে। এরপরই চিকিৎসককে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ নেন মিমি চক্রবর্তী। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন এই তারকা। 

এদিকে ক্রমশ বাড়তে থাকা কোভিড পরিস্থিতি ও টলিউডের একের পর এক তারকাদের করোনা আক্রান্ত হওয়ার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। গতকালই এক আনুষ্ঠানিক ঘোষণায় এই খবর দেওয়া হয়।

সূত্র: হিদুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আরও ছয় জন আক্রান্ত
চট্টগ্রামে করোনায় আরও ছয় জন আক্রান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান