আলিয়া ভাটের পথে হাঁটলেন শবনম ফারিয়া!

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৭:৩৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩:৫০

শিরোনাম শুনতে একটু ভিরমি খাওয়ার মতো হলেও ঘটনা সত্য। বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাটের পথেই হাঁটলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে একটু ভিন্নভাবে।

গত পরশু (৭ জানুয়ারি) আলিয়া ভাট তার প্রেমিক রণবীর কাপুরের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‌‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম।’

বিষয়টি বেশ মনে ধরেছে শবনম ফারিয়ারও। তিনিও চান তার প্রিয় মানুষের তোলা ছবিটি তুলে ধরতে। আর তা করেছেনও বটে! নিজের দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেগুলো তুলেছেন তার ‘প্রিয়জন’! রণবীরের তোলা ছবি

ফারিয়া লিখেছেন, ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করবো না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’

রণবীরের তোলা ছবি

আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেম এখন বলিউড স্বীকৃত। তারা দীর্ঘদিন ধরেই প্রেমে মজে আছেন। বিষয়টি নিয়ে কোনও লুকোচুরিও করছেন না তারা। রণবীরের তোলা ছবি

অন্যদিকে, শবনম ফারিয়ার প্রেমের হদিস এখনই মিলছে না। সম্প্রতি বিয়ে বিচ্ছেদ নিয়ে অনলাইনে বাগবিতণ্ডার পর নিজের বেশিরভাগ সোশাল লমাধ্যম বন্ধ রেখেছেন তিনি।

ফারিয়ার প্রিয়জনের তোলা ছবি

ফারিয়ার প্রিয়জনের তোলা ছবি

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প