সৃজিত-তাপসীর খুনসুটি: ডাব নে বানা দে জোড়ি!

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ২৩:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২৩:৩০

ঢাকার জামাই সৃজিত মুখার্জির ছবিতে দেখা যাবে দক্ষিণ ভারতের মেয়ে তাপসী পান্নুকে। এটা বেশ পুরনো খবর।

নতুন খবর হলো, এরমধ্যে ‘শাবাশ মিঠু’ নামের এই ছবিটির শুটিং শেষ। চলছে দ্রুতলয়ে ডাবিং। আর সেই ডাবিংয়ে অংশ নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) ভালোই খুনসুটির বহিঃপ্রকাশ ঘটালেন দু’জনে।

এদিন দুপুরে সোশ্যাল হ্যান্ডেলে সৃজিত ডাবিংয়ের একটি ছবি পোস্ট করলেন পান্নুর সঙ্গে। ক্যাপশনে লেখেন, ‘ডাব নে বানা দে জোড়ি!’ এই ক্যাপশন আর ছবিতেই বাজিমাত। অন্তর্জালে মুহূর্তেই ভাইরাল।

শাহরুখ খান ও অনুশকা শর্মার ‘রাব নে বানা দে জোড়ি’র রেশ ধরেই সৃজিত এই ক্যাপশনটি দিয়েছেন। কম যাননা তাপসীও। তিনি ইনস্টাগ্রামে সৃজিতের মন্তব্যের ঘরে এসে লেখেন, ‘দরদি ডাব ডাব করদি’! এটি তিনি নিয়েছেন বিখ্যাত পঞ্জাবি একটি গান থেকে।

এখানেই শেষ নয়, সৃজিতের পোস্ট করা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তাপসী লেখেন, ‘মাঠের বাইরে বাজিমাত করতে আসছি শিগগিরই।’ 

ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু।

এবারই প্রথম নয়, ঢাকার জামাই সৃজিত টলিউড জয় করে বলিউডের বাউন্ডারি হাঁকানোর ভালোই প্রস্তুতি নিয়েছেন এরমধ্যে। প্রশংসিত হয়েছেন ‘বেগম জান’ ছবি ও ‘রে’ অ্যান্থলজি সিরিজ পরিচালনা করে। এবার বলিউডে আসছেন পান্নুকে নিয়ে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা দিয়েছিল প্রযোজনা সংস্থা ভায়াকম এইট্টিন। তখন এটি পরিচালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খানের ‘রইস’-খ্যাত নির্মাতা রাহুল ঢোলাকিয়া। অবশ্য শুটিং শুরুর আগেই সেটি চলে আসে সৃজিতের হাতে। 

ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানের মালিক। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। সাধারণত মিতালি রাজের জীবনের নানা জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইনস্টাগ্রাম

/এমএম/
সম্পর্কিত
পর্দা থেকে দিল্লির রাস্তায় তাপসী পান্নু!
পর্দা থেকে দিল্লির রাস্তায় তাপসী পান্নু!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?