মোশাররফ-পরীমণির মুক্তি মার্চে

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৫ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০২

করোনার প্রথম ঢেউয়ের বিপরীতে দাঁড়িয়ে একটু একটু করে যুদ্ধ জয়ের মতো ছিল ইফতেখার শুভর শুটিং বিষয়টি।

অবশেষে শুটিং শেষ করে আনকাট ছাড়পত্র পেলেন চলতি বছরের ১৭ জানুয়ারি। পরিচালক প্ল্যান করলেন, বিলম্ব না করে ২১ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে তুলতে। পারলেন না তখনও। এলো করোনার নতুন ঢেউ ওমিক্রন। বন্ধ হলো প্রেক্ষাগৃহ।

অবশেষে সিদ্ধান্ত হলো, ৪ মার্চ বহুল আলোচিত ‘মুখোশ’ পর্দায় উঠবেই। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্মাতা-প্রযোজক ইফতেখার শুভ এই সিদ্ধান্তটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। 

বলেন, ‘যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণ হার এক বা দেড় পার্সেন্ট কমছে, সে হিসাবে এ মাসের শেষ নাগাদ এই হার ৫%-এর নিচে নেমে আসবে। সেই হিসাব করেই তারিখটি চূড়ান্ত করেছি।’
 
সেই লক্ষ্যে ছবিটির ট্রেলার প্রকাশ হচ্ছে ১৮ ফেব্রুয়ারি। 

‘মুখোশ’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ। 

ইফতেখার শুভর ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মিত হয়েছে।

ছবির শিরোনামসংগীত:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ