একুশের গান শুনে কলকাতার শুটিংস্পটেই অঝোরে কাঁদলেন মিথিলা

বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪

গতকাল (২১ ফেব্রুয়ারি) ভারতের কলকাতায় চলছিল ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ সিজন দুই-এর শুটিং। যেখানে টলিউড ইউনিটের একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করতে শুটিং শেষে ছোট্ট একটি আয়োজন করে ইউনিটটি। সেখানে হঠাৎ বেজে ওঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। নিজ দেশের গানটি শুনেই নিজেকে আর ধরে রাখতে পারেননি মিথিলা। এটি চলাকালীন অঝোরে কাঁদতে থাকেন তিনি। এসময় তাকে বুকে টেনে নেন সহকর্মী। অনেকেই মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেন। 

ওয়েবটির প্রধান চরিত্র মন্টু-খ্যাত সৌরভ সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তিনি লেখেন, ‘সারারাত শুটিং শেষে ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

ভিডিওতে দেখা যায়, ওয়েব সিরিজটির শুটিং শেষে মিথিলাসহ সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। বাজছে একুশের গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। তখনই মিথিলা আবেগপ্লুত হয়ে যান। গানটির শেষপর্যন্ত তাকে কাঁদতে দেখা যায়। 

‘মন্টু পাইলট’ নতুন সিরিজে মিথিলার বিপরীতে আছেন সৌরভ দাস। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাট থেকে শুরু হয়েছে সিরিজটির শুটিং। 

***ভিডিওটি দেখতে পাবেন এখানে

/এম/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন