মামানামা– আউট অব দ্য বক্স

হেলিকপ্টার কিনেছেন বাপ্পা মজুমদার! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ১৬:৩৫আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৭:৩২

তারকাদের কিছু অদ্ভুত শখ থাকে। যার অনেকটাই ভক্তদের অজানা থেকে যায়। তেমনই এক বিস্ময়কর শখ এবং সেটি বাস্তবায়নের ঘটনা এবারই প্রথম প্রকাশ করলেন নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

জানালেন, তার হেলিকপ্টারের প্রতি প্রেম আর সেটি কেনার বিস্ময়কর এক গল্প।

বাংলা ট্রিবিউন-এর সাপ্তাহিক লাইভ শো ‘মামানামা- আউট অব দ্য বক্স’-এ এসে ১২ মার্চ সন্ধ্যায় বাপ্পা মজুমদার জানালেন, বছর পাঁচেক আগে হেলিকপ্টার কেনার ঘটনা। 

সঞ্চালক মাহমুদ মানজুরের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হেলিকপ্টারের প্রতি আমার অদ্ভুত ঝোঁক। তখন বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু) নিয়মিত হেলিকপ্টারে চেপে দেশের বিভিন্ন প্রান্তে শো করছিলেন। সেই দৃশ্যটিও আমার খুব ভালো লাগতো। তো একদিন গাড়িতে চেপে ব্যান্ডের সব সদস্যরা মিলে শো করে ঢাকায় ফিরছিলাম। পথিমধ্যে এক মার্কেটে থামলাম। একটি দোকানে অনেক সুন্দর সুন্দর হেলিকপ্টার দেখতে পেলাম। ব্যান্ডের পাঁচজনই একটি করে কিনলাম। রিমোর্ট কন্ট্রোল চালিত এগুলো। খুব আনন্দ হলো একসঙ্গে পাঁচটি হেলিকপ্টার কিনে। সেই আনন্দ ভাগ করতে বাচ্চু ভাইকে ফোন দিলাম তখনই। বললাম, আমি তো হেলিকপ্টার কিনে ফেললাম! এটা শুনে বাচ্চু ভাই তো অবাক! অনেকক্ষণ আলাপের পর, বিষয়টি যে খেলনা, সেটা বললাম।’

বাপ্পা মজুমদার জানান, আগে প্রচুর ভিডিও গেম খেলতেন কম্পিউটারে। তবে শেষ দশ বছর তিনি হেলিকপ্টারের প্রেমে ডুবে আছেন। সুযোগ পেলেই রিমোর্ট দিয়ে হেলিকপ্টার আকাশে ওড়ান। এতে তিনি পরম আনন্দ খুঁজে পান। তারচেয়ে বড় তথ্য, বাপ্পা মজুমদারের স্টুডিওতে গিটারের চেয়ে খেলনা হেলিকপ্টারের সংখ্যাই নাকি বেশি!

বাংলা ট্রিবিউন-এর জনপ্রিয় এই শো’তে যুক্ত হয়ে বাপ্পা মজুমদার আরও জানান তার বর্তমান ও ভবিষ্যৎ নানা পরিকল্পনার কথা। শেয়ার করেন স্ত্রী তানিয়া হোসাইন ও কন্যা পিয়েতার বিষয়েও। হতাশা ব্যক্ত করেন সাম্প্রতিক সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে সৃষ্ট জটিলতা নিয়েও।

মাহমুদ মানজুরের সঙ্গে বাপ্পা মজুমদারের এই আলাপের পুরোটা রাখা হলো-

প্রসঙ্গত, জনি হকের প্রযোজনায় ‘মামানামা- আউট অব দ্য বক্স’ সরাসরি সম্প্রচার হয় প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়, বাংলা ট্রিবিউন-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
বিনোদন বিভাগের সর্বশেষ
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন