ঈদে পকেটমার কাশেম আর প্রতারক বিলকিসের গল্প!

বিনোদন রিপোর্ট
০১ মে ২০২২, ১৬:১৫আপডেট : ০২ মে ২০২২, ১৪:৩৮

রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে জাদু দেখিয়ে বিমোহিত করে বেড়ানোই কাজ কাশেমের। কিন্তু জাদু দেখিয়ে মানুষকে যতটা না বিনোদন দেয়, তার থেকে বড় ক্ষতি করে তাদের পকেট মেরে।

এবারের ঈদের অন্যতম চমক হিসেবে এই জাদুকর-পকেটমার কাশেম চরিত্রটিতে দেখা যাবে আফরান নিশোকে।

এদিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো হচ্ছে বিলকিসের কাজ। কিন্তু ঘুরে বেড়ানোতে কি কারও পেট চলে? না, বিলকিসেরও চলে না। রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে বেড়ানোই তার কাজ!

নিশোর বিপরীতে এই প্রতারক বিলকিস চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।

দুজনকে নিয়ে ভিন্ন গল্পের ‘ভেলকি’ নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। রচনাও করেছেন নির্মাতা নিজেই।

মহিম জানান, ‘‘গল্পের একপর্যায়ে পরিচয় হয় কাশেম ও বিলকিসের। ঘটনাচক্রে দুজনার প্রেম হয়, বিয়েও হয়। প্রতারণা করে টাকাও হয় ভালো। শুরু হয় দুজনার সচ্ছল সংসার। মূলত এখান থেকেই নাটকের গল্পে নেয় নতুন মোড়। যথারীতি নিশো ভাই ও মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন চরিত্র দুটিতে। যেমনটা করেছিলেন আমার ‘শিল্পী’ নাটকটিতে চমক ও জরিনা চরিত্রে। আশা করছি ‘ভেলকি’ দিয়ে এবারও চমকে দেবে এই জুটি।’’ মনিরা মিঠু ও মেহজাবীন
নাটকটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এই নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প