করণের পার্টি থেকে শাহরুখ-ক্যাটরিনা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক
০৬ জুন ২০২২, ১০:৪০আপডেট : ০৬ জুন ২০২২, ১০:৪০

আবারও বলিউডে জেঁকে বসেছে করোনাভাইরাস। এবার আক্রান্ত হয়েছেন শীর্ষ দুই তারকা শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, এর উৎস প্রযোজক করণ জোহরের এক পার্টি।

বর্তমানে দুই অভিনেতাই আইসোলেশনে রয়েছেন বলে খবর। শরীরে করোনার উপসর্গ থাকলেও তারা সুস্থ রয়েছেন।  যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি বলিউডের একের পর এক তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর।

এদিকে, তারকাদের করোনায় আক্রান্ত হওয়াটা করণ জোহারের ৫০তম জন্মদিনের পার্টিকেই দায়ী করছেন অনুরাগীরা। নেটিজেনদের কথায়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল। শাহরুখ, আমির, সালমানের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি, অক্ষয় কুমার, আদিত্য রায় কাপুরসহ অন্য অভিনেতারাও। যাদের অনেকেই হয়েছে শিকার।

গত বছর এপ্রিলেও করোনা আক্রান্ত হয়েছিলেন ক্যাটরিনা। এই নিয়ে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হলেন তিনি। প্রসঙ্গত, ক্যাটরিনাও উপস্থিত ছিলেন করণ জোহরের জন্মদিনের পার্টিতে। 
অন্যদিকে, মাত্র একদিন আগেই নিজের নতুন ছবি ‘জওয়ান’র ঘোষণা দিয়েছেন কিং খান। ছবির ধামাকাদার পোস্টারও শেয়ার করেছেন বাদশা। ভিন্ন লুকে প্রিয় অভিনেতাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। হিন্দি সহ তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। যা পরিচালনা করছেন দক্ষিণি নির্মাতা অ্যাটলি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আরও ছয় জন আক্রান্ত
চট্টগ্রামে করোনায় আরও ছয় জন আক্রান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে