পাঁচ হাজার মানুষের ত্রাণ নিয়ে সিলেটে মাহি ও তার স্বামী

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৩:০১আপডেট : ২৩ জুন ২০২২, ১৬:৩৭

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারের পরিচয় তিনি রাজনীতিক ও ব্যবসায়ী। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যও।

এবার বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে সিলেট গিয়েছেন রাকিব। আর তার পাশে থাকতে সঙ্গে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও। 

বুধবার (২২ জুন) রাতে তারা সেখানে রওনা দেন। সঙ্গে আছে ৫ হাজার মানুষের ত্রাণ।

রাকিব ও মাহি বলেন, ‘বানভাসি মানুষদের জন্য আমরা শুকনো খাবার নিয়ে যাচ্ছি। এখনও যেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি।’ রওনা দেওয়ার আগে

এর আগে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন মাহি। সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তখন। কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায় সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শও চান তিনি।

এরপর গতকাল রাতে ফেসবুকে ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’।

প্রসঙ্গত, এর আগে অভিনেতা ডিপজল ১০ ট্রাক শুকনো খাদ্য সিলেট বিভাগে পাঠানো ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা এসেছে চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের কাছ থেকেও। তিনি বানভাসি মানুষদের ৩০ লাখ টাকার ত্রাণ সহায়তা দিচ্ছেন। এছাড়াও তার দুটি রেসকিউ টিম বন্যাদুর্গত অঞ্চলে কাজ করছে।

/এম/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?