দীপিকার ‘মাথা ঘুরে গিয়েছিল’ রণবীরের ছবি দেখে

বিনোদন ডেস্ক
২২ জুলাই ২০২২, ২০:২৭আপডেট : ২২ জুলাই ২০২২, ২০:২৭

স্বামীর নগ্ন ফটোশুট দেখে দীপিকার প্রতিক্রিয়া কী ছিল? সেই খোঁজও মিলেছে রণবীরের ঘনিষ্ঠ সূত্রে। ‘পেপার’ ম্যাগাজিনের হয়ে সাহসী কভার শুট করেছেন অভিনেতা রণবীর সিং। অভিনেতার ন্যুড ফটোশুটের ছবি বৃহস্পতিবার (২১ জুলাই) রাত থেকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল হ্যান্ডেলে। একাধিক মিমও ছড়িয়েছে ওই ছবিগুলো ঘিরে। 

স্বামীর এই ন্যুড ফটোশুট দেখে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কী মন্তব্য? কেমন করে এই ফটোশুটের পরিকল্পনা, ছবি দেখে দীপিকার প্রতিক্রিয়া কী ছিল? সেই খোঁজও মিলেছে রণবীরের ঘনিষ্ঠ সূত্রে। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, রণবীরের ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘এই শুটটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং রণবীর তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বরাবরই খোলামেলা। তিনি সত্যিই এটা করতে আগ্রহী ছিলেন এবং নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। নিজের ফ্যাশন নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। সুতরাং, এই নগ্ন ছবিগুলি দেখে বোল্ড আউট হলেও অবাক হওয়ার কিছু নেই। তিনি এক্ষেত্রে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই এটিও তার জন্য নতুন কোনও ব্যাপার নয়।’

স্ত্রী দীপিকা পাড়ুকোনের কী প্রতিক্রিয়া? সূত্র যোগ করেছে, ‘দেখেই ওর মাথা ঘুরে গিয়েছিল। আসলে, তিনি এই পুরো শুটটি শুরু থেকেই নজরে রেখেছিলেন এবং ধারণাটি খুব পছন্দ হয়েছিল তার। ইন্টারনেটে আসার আগেই তিনি ছবিগুলো দেখেছিলেন। দীপিকা সবসময় রণবীরকে সমর্থন করেছেন এবং তিনি অভিনেতার সবচেয়ে বড় সমর্থক। তাই যখন সম্পূর্ণ ভিন্ন কিছু করার কথা আসে, তিনিও পিছপা হন না।’

এই প্রথমবার নয়, এর আগেও একবার ফটোশুটে নিজের পশ্চাদদেশ দেখিয়েছেন রণবীর। ২০১৬ সালে ‘বেফিকরে’ ছবির একটি দৃশ্যে তাকে ক্যামেরার সামনে সাহসী ভাবে দেখা গিয়েছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
ফিরছেন দীপিকা…
ফিরছেন দীপিকা…
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন