সঞ্চালনায় বাপ্পি-অপু, থাকছে শারদীয় চমক

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ১৫:০৯ আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৭:৪৪

বাপ্পি চৌধুরী আর অপু বিশ্বাস; দুজনকে ঘিরেই ঢালিউডের বাতাসে বয়ে চলে মৃদুমন্দ গুঞ্জন। সেসব ছাপিয়ে চলমান দুর্গাপূজা উৎসবে তারা এলেন নতুন অবতারে। প্রথমবার একসঙ্গে করলেন অনুষ্ঠান সঞ্চালনা। যেখানে তাদের উপস্থিতিতে থাকছে শারদীয় চমক। 

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে দুর্গাপূজার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। নাচ, গান, সেলিব্রেটি আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আর এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাপ্পি-অপু। এমনটিই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার। 

জগদীশ এষের পরিকল্পনায় এটি গ্রন্থনা করেছেন সুমন সাহা। 

অনুষ্ঠানটির আয়োজন সম্পর্কে প্রযোজক বলেন, ‘পূজা উপলক্ষে একটি নতুন গান তৈরি করেছি আমরা। যেটি লিখেছেন কনিষ্ক শাসমল। গোলাম সারোয়ারের সুর ও সংগীতে গেয়েছেন সন্দীপন দাস, সুস্মিতা সাহা, স্বপ্নিল রাজীব ও অনন্যা আচার্য্য। এছাড়াও দ্বৈত গান গাইবেন প্রিয়াংকা গোপ ও সমরজিৎ। আরতী নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। থাকছে বিশেষ আয়োজন শীবের গাজন। শীবের গাজন পরিবেশন করেছেন প্রিয়াংকা সরকার ও তার দল।’

নাচে ভাবনার দল

প্রযোজক আরও জানান, ‘আরেকটি বিশেষ আয়োজন আবীর খেলা নিয়ে আসবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। দলীয় এই নৃত্যটি পরিচালনা করেছেন অনিক বোস। রয়েছে সেলিব্রেটি আড্ডা। যেখানে অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, সাংবাদিক মুন্নী সাহা, অ্যাডিশনাল এসপি (সিআইডি) মৃণাল কান্তি সাহা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দুর্বা হালদার। সবশেষে থাকছে বাউলা ব্যান্ডের পরিবেশনায় একটি জীবনমুখী গান।’ 

‘শারদ আনন্দ’ প্রচার হবে বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে।

অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। এটি মুক্তি পায় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি।

 

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
বিনোদন বিভাগের সর্বশেষ
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ