‘প্রিয় সত্যজিৎ’র জন্য সেরা অভিনেতা আহমেদ রুবেল

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:১৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩৮

দেশের গুণী অভিনেতা আহমেদ রুবেলের প্রাপ্তির ঝুলিতে যুক্ত হলো নতুন অর্জন। ভারতের একটি চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে তাকে সেরা অভিনেতা নির্বাচিত করা হয়েছে। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি।

শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সিনেমার নির্মাতা প্রসূন রহমান। বললেন, “যে কোনও কাজের স্বীকৃতি বা ভালোবাসা পেলে নিশ্চয়ই সবার ভালো লাগে। তবে ‘প্রিয় সত্যজিৎ’ আসলে কোনও প্রতিযোগিতা বা পুরস্কারের আশা করা ছবি নয়। এটি উদযাপনের চলচ্চিত্র। সাহিত্য, সিনেমা, সংগীত, চিত্রকলা ও অন্যসকল সৃজনশীল প্রক্রিয়ার মাঝে জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করার চলচ্চিত্র। উৎসবসহ যে কোনও উপলক্ষে এর প্রদর্শন ও উদযাপন আমাদের উৎসাহ যোগাবে।”

জানা গেছে, জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন ক্যামেল’ পুরস্কার পেয়েছে ভারতের ‘ফিয়ারলেস ডিল্যুশন’। যেটি নির্মাণ করেছেন দেশটির নবীন নির্মাতা রাহুল কাবালি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেক্সিকোর মনিকা আর্স। তাকে পুরস্কৃত করা হয়েছে ‘দ্য পিংক লেগুন’ সিনেমার জন্য। এবারের উৎসবে  আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনয়শিল্পী ও নির্মাতা অপর্ণা সেন।

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার দৃশ্য উল্লেখ্য, উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বানানো হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। গেলো বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সতজিৎ’ বিশেষ পুরস্কার পায়।

বাংলাদেশে ‘প্রিয় সত্যজিৎ’র প্রথম প্রদর্শনী হয়েছে গত ৬ জানুয়ারি। ঢাকা লিট ফেস্টের ১০তম আয়োজনের দ্বিতীয় দিন প্রদর্শিত হয় সিনেমাটি।

এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তার সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।

/কেআই/
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর