ঈদে ইমন-আঁখির চমক

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:২১

আঁখি আলমগীরের কণ্ঠের জন্য শওকত আলী ইমনের সংগীত পরিচালনা মানেই অন্যরকম ধামাকা। ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’- তাদের এই গানগুলো শোনেননি; এমন শ্রোতা পাওয়া মুশকিল।

টানা ১০ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই শিল্পী ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। শিরোনাম ‘রাজকুমারী’। এর সুর-সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই।

২৫ জানুয়ারি বড় পরিসরে গানটির ভিডিও নির্মাণ হয়েছে। যথারীতি মডেল হয়েছে আঁখি আলমগীর নিজেই। তার সঙ্গে নেচেছে একদল নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

শুটিংয়ে আঁখি ও ইমন কাজটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও তার কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটিও আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

আঁখি আলমগীর বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফর্ম করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।’

আঁখি জানান, আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। শুটিংয়ে ইমন ও আঁখি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আলমগীরের শেষ, আঁখির শুরু...
আলমগীরের শেষ, আঁখির শুরু...
নিজেকে এখনও কার্ড উপহার দেন আঁখি!
নিজেকে এখনও কার্ড উপহার দেন আঁখি!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
জন্মদিনে স্মরণসালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’