২২ বছর পর আবার একসঙ্গে

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৩, ১৩:০২আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৭:৪৪

টানা ২২ বছর পর একসঙ্গে অভিনয় করলেন আফজাল হোসেন ও আফসানা মিমি। এই টেলিছবির নাম ‘মহাকালের ঠিক মাঝখানে’। নির্মাণ করেছেন আরিফ খান। 

ফারিয়া হোসেনের চিত্রনাট্যে এতে আফজাল ও মিমিকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, রাকিব হাসান বাপ্পি প্রমুখ।

পরিচালক আরিফ খান বলেন, ‘দুজনেই আমার খুব পছন্দের মানুষ এবং পছন্দের শিল্পী। এত বছর পর দুই শিল্পী একসঙ্গে অভিনয় করেছেন, নিশ্চয়ই দর্শকরা সাদরে গ্রহণ করবেন। আমার প্রত্যাশাও অনেক বেশি।’

এই টেলিছবিতে অভিনয়ের আগে ২২ বছর আগে ‘ভোকাট্টা’ নামের একটি নাটকে শেষ দেখা গিয়েছিল আফজাল-মিমিকে।

টেলিছবিটি ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আই পর্দায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
অভিনয়ে নায়িকার পোষা বিড়াল ‘আলু’, আসছে ‘মিউ’
অভিনয়ে নায়িকার পোষা বিড়াল ‘আলু’, আসছে ‘মিউ’
নিজের নাম নিজেই রেখেছিলেন মিমি!
নিজের নাম নিজেই রেখেছিলেন মিমি!
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ