মাহফুজের জন্য অপূর্বর ৭১ সেকেন্ডের বার্তা

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ১৫:১৯আপডেট : ২৮ জুন ২০২৩, ১৭:১৯

শেষ ২০১৫ সাল মাহফুজ আহমেদকে বড় পর্দায় দেখা গিয়েছিল, ‘জিরো ডিগ্রি’ সিনেমায়। আট বছরের লম্বা বিরতির পর ফিরছেন প্রেক্ষাগৃহে। এবার তার উপহার ‘প্রহেলিকা’। ঈদের দিন এটি মুক্তি পাচ্ছে। 

মাহফুজের প্রত্যাবর্তন নিয়ে অনেকেই উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাসের ছটা লেগেছে ছোট পর্দার তারকা জিয়াউল ফারুক অপূর্বর মনেও। যেটা প্রকাশ করলেন ৭১ সেকেন্ড ব্যাপ্তির একটি ভিডিও বার্তায়। 

অপূর্ব বললেন, “ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আমার অত্যন্ত পছন্দের অভিনেতা মাহফুজ আহমেদ অভিনিত নতুন চলচ্চিত্র ‘প্রহেলিকা’। তাই মাহফুজ ভাইকে জানাই অনেক শুভকামনা। আমি প্রহেলিকার ট্রেলার দেখেছি এবং আমার কাছে অসাধারণ লেগেছে। আমি বিশ্বাস করি, এটি ঈদের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে।”

‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদ

মাহফুজ আহমেদকে আগামীতে নিয়মিত কাজ করার আহ্বান জানিয়ে অপূর্ব বলেছেন, ‘আমি অধির আগ্রহে অপেক্ষা করছি এই সিনেমাটি হলে গিয়ে দেখার। এর অন্যতম বড় কারণ, মাহফুজ ভাইয়ের অনেক দিন পর বড় পর্দায় ফেরা। তার মতো একজন অসাধারণ অভিনেতা এত কম কাজ করছেন, এটা আমদের জন্য দুর্ভাগ্যের বিষয়। মাহফুজ ভাই আরও রেগুলার কাজ করবেন এবং আরও ভালো ভালো কাজ উপহার দেবেন। এই প্রত্যাশা।’

মাহফুজ আহমেদের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে তিনি দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে সবাই।

এদিকে একই ঈদে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। তবে সেটা নিয়ে তেমন কোনও বার্তা দেননি অপূর্ব। কেবল ছবির টিজার শেয়ার দিয়েছিলেন গেলো ৬ জুন। কিন্তু মুক্তির প্রাক্কালে কিছুই বললেন না। বন্ধু নিশোর সিনেমা নিয়ে অপূর্বর এই নীরবতা দেখে ভক্তদের মন ভার! 

আফরান নিশো ও জিয়াউল ফারুক অপূর্ব

‘প্রহেলিকা’ নিয়ে অপূর্বর ভিডিও বার্তা

/কেআই/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?