২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ, মুখ খুললেন নুসরাত

বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১২:০৪আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯:১২

অভিনয়ের মাঠ পেরিয়ে নেমেছেন তৃণমূলের রাজনীতিতেও। ফলে বিতর্ক, সমালোচনা হরহামেশাই তাকে ঘিরে থাকে। আবার ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে বিতর্কেও কম নিন্দার শিকার হননি। তিনি নুসরাত জাহান। টলিউডের এই অভিনেত্রীর বিরুদ্ধে এবার উঠলো আর্থিক প্রতারণার অভিযোগ।

সম্প্রতি কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) দফতরে নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি রুপি আর্থিক প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণার শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে অভিযোগটি দাখিল করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তাদের অভিযোগ, ২০১৪ সালে কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য ‘মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে একটি কোম্পানিকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে দেন শতাধিক ব্যক্তি। চুক্তি অনুযায়ী, তিন বছরের মধ্যে তাদের ফ্ল্যাট হস্তান্তর করার কথা ছিল। কিন্তু ২০২৩ সালে এসেও তারা ফ্ল্যাট বুঝে পাননি।

অভিযুক্তদের দাবি, এই কোম্পানির একজন ডিরেক্টর নুসরাত জাহান। ফলে তার দিকেই অভিযোগের আঙুল। গত কয়েক দিন ধরে কলকাতার সিনেমা ও রাজনীতির ময়দানে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

বিষয়টি নিয়ে এখনই খোলাসা করে কিছু বলতে নারাজ নুসরাত জাহান। তবে আনন্দবাজারকে এটুকু বলেছেন, ‘এটা প্রায় ১০ বছর আগের ঘটনা। এ বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন। আর যেহেতু এখনও ইডির পক্ষ থেকে কোনও নোটিশ পাইনি, তাই কিছু বলতেও চাই না।’ 

অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়, তিনি বর্তমানে বসিরহাটে রয়েছেন, সেখানে ‘মেন্টাল’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

নুসরাত জাহান এদিকে নুসরাতের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর বিরোধী দল তথা বিজেপি নেতারা তাকে রীতিমতো তুলোধুনা করছেন। পশ্চিমবঙ্গের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বিরাট দুর্নীতি! বয়স্ক লোকজন আমার কাছে এসেছিলেন। আমি শঙ্কুকে দায়িত্ব দিয়েছি ইডির কাছে গিয়ে অভিযোগ করার জন্য। প্রবীণ মানুষের টাকা নিয়ে সংসদ সদস্য নিজে এক কোটি ৫৫ লাখ রুপির ফ্ল্যাট কিনেছেন। আমাদের কাছে অভিযোগের সব তথ্য রয়েছে।’

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গের লোকসভা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত জাহান। তার নির্বাচনি এলাকা বসিরহাট।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও, জেল থেকে পালানোর দুই বছর পর ধরলো পুলিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু