২০ সিনেমা নিয়ে ঢাবিতে উৎসব, দেখবেন যেভাবে

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬

দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে একটি চলচ্চিত্র উৎসব হয়ে আসছে। যেটার নাম ‘আমার ভাষার চলচ্চিত্র’। নামেই স্পষ্ট, এখানে কেবল বাংলা ভাষার সিনেমা প্রদর্শিত হয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও। সমসাময়িক ও ধ্রুপদি কিছু সিনেমা নিয়ে পর্দা উঠছে উৎসবটির ২২তম আসরের।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে সোমবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ দিন ব্যাপী এই উৎসব শুরু হচ্ছে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। চিরচেনা টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে উৎসবের প্রদর্শনীগুলো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে জহির রায়হান নির্মিত ‘কখনো আসেনি’ (সকাল ১০টা)। এছাড়া প্রথম দিন (১২ ফেব্রুয়ারি) আরও প্রদর্শিত হবে  তারেক মাসুদ পরিচালিত ‘অন্তর্যাত্রা’ (দুপুর ১টা), প্রসুন রহমান পরিচালিত ‘ডিয়ার সত্যজিৎ’ (বিকাল ৩টা ৩০ মিনিট) এবং শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।

উৎসবটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি তীর্থ প্রতিম দাস বলেন, “মাতৃভাষার চলচ্চিত্র উদযাপনের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ২০০২ সালে মহান ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তীতে শুরু হয়েছিল ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের যাত্রা। ক্ষুদ্র পরিসরের সেই আয়োজন অসংখ্য তরুণের নিঃস্বার্থ ও অক্লান্ত শ্রমের ওপর ভর করে আজ রূপান্তরিত হয়েছে বাংলা ভাষার চলচ্চিত্রের অন্যতম বড় উৎসবে।”

তীর্থ প্রতিম দাস জানান, সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছার, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ঢাবির টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক হাবিবা রহমান এবং সংগঠনটির সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মুস্তাফিজ প্রমুখ।

উৎসবের প্রদর্শনী শিডিউল এই উৎসবে মোট ২০টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে থাকছে সাম্প্রতিক সময়ের আলোচিত ‘প্রহেলিকা’, ‘হুব্বা’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘জাস্ট আ জোক ডার্লিং’ ইত্যাদি। ছবি দেখার পাশাপাশি দর্শকরা ছবিগুলোর নির্মাতা-শিল্পীদের সঙ্গেও মতবিনিময়ে অংশ নিতে পারবেন।

উৎসবের প্রদর্শনীগুলো সবার জন্যই উন্মুক্ত। টিএসসি-র গেটে ৫০ টাকা শুভেচ্ছা মূল্য প্রদান করেই ছবি দেখা যাবে। আয়োজনটির প্রচার সহযোগী হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন এবং প্রদর্শন সহযোগিতায় জাজ মাল্টিমিডিয়া ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

/কেআই/
সম্পর্কিত
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী