তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৫

ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারি। এ উপলক্ষে জমজমাট ঢাকাই শোবিজ। নতুন নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। যেগুলোর গল্প মূলত ভালোবাসা কেন্দ্রিক। তেমনই ভালোবাসার গল্পে নির্মিত চারটি সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। তবে পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা।

‘লাভ স্টোরিজ-ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ স্লোগানে এই বিশেষ বন্দোবস্ত করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে লেখক বিশ্বজিৎ চৌধুরীর লেখা ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ বই থেকে বাছাইকৃত চারটি গল্পে নির্মিত হয়েছে শর্টফিল্ম। যেগুলো বানিয়েছেন দেশের আলোচিত চার নির্মাতা।

‘বুকিং’ নামের শর্টফিল্ম নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। যেখানে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেছেন পরীমণি ও এবিএম সুমন। ‘দুঃখিত’ বানিয়েছেন হিট নির্মাতা কাজল আরেফিন অমি। এতে জুটিবেঁধে হাজির হচ্ছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা।

‘গাঁইয়া’ নামে ছোট দৈর্ঘ্যের একটি ছবি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। যেখানে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি। আর ‘এক্সট্রা’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে জুটি হয়েছেন নিলয় আলমগীর ও সাবিলা নূর।

মজার ব্যাপার হলো, এই চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একসঙ্গে দেখতে চাইলে মাত্র ২৯ টাকায় দেখা যাবে। তবে আলাদা দেখতে হলে প্রত্যেকটির জন্য লাগবে ১৪ টাকা করে। শুধু তাই নয়, এই শর্টফিল্মগুলো দর্শক নিজে কেনার পাশাপাশি ফ্রি-তে গিফট করতে পারবে নিজের প্রিয়জনকেও। যারা গিফট করবেন তাদের মধ্য থেকে ৫০টি বিজয়ী জুটি পাবে ‘লাভ স্টোরিজ’ গালা নাইটে অংশগ্রহণের সুযোগ। সেখানে তারকাদের সঙ্গে ডিনারও করতে পারবেন তারা।

আয়োজনটি নিয়ে বঙ্গ’র চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘বছরজুড়ে নানা উৎসবে দর্শকের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন্ট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন লাভ স্টোরিজ। এর নির্মাতা, কুশলী, গল্প নির্বাচন, সব ক্ষেত্রেই দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়েছি। আশা করি তাদের ভালো লাগবে।’

জানা গেছে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি একদিনেই এসব শর্টফিল্ম মুক্তি পাবে প্ল্যাটফর্মটিতে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো 
পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো 
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ