নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৫:৪৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

ভুয়া ফেসবুক আইডির বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশী। এ নিয়ে বেশ বিরক্ত ও বিব্রত তিনি। নিজের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ তুলে সবাইকে সতর্ক করলেন নায়িকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঐশী জানান, তার নামে ছড়িয়ে পড়া ফেসবুক আইডিটি ভুয়া। এটি তিনি পরিচালনা করেন না।

মিডিয়া অঙ্গনের বেশ কয়েকজন ওই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: ফেসবুক থেকে

বিজ্ঞপ্তিতে ঐশী বলেন, আমার কোনও ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। এটিই আমার একমাত্র আনুষ্ঠানিক ফেসবুক পেজ।’

এ অবস্থায় সবাইকে ভুয়া আইডির সঙ্গে যোগাযোগ না করার এবং ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনও বার্তার জবাব না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। 

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী। শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি
আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
বিনোদন বিভাগের সর্বশেষ
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস, অবশেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা
প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির, সঙ্গে সাঈদা শম্পা
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
মাধুরীর সঙ্গে সুখে থাকার রহস্য ফাঁস করলেন স্বামী শ্রীরাম
নতুন বিতর্কে সারা আলি খান, ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
নতুন বিতর্কে সারা আলি খান, ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প