ভালোবাসা দিবসে বড় পর্দায় ‘জলে জ্বলে তারা’

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১২:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪

ছোট পর্দায় জুটিবেঁধে কাজ করলেও এই প্রথম বড় পর্দায় দেখা যাবে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা জুটিকে। মুক্তি পেতে যাচ্ছে তাদের ‘জলে জ্বলে তারা’। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায়। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে করোনাকালীন সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়।

সিনেমার সব কাজ শেষ হলে একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হয়। কিন্তু প্রতিবার সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল, কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

নির্মাতা অরুণ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।

তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। নাঈম বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমূখ।

/সিবি/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্মদিনে জানুন ‘মিয়া ভাইয়ের’ কালজয়ী ৫ সিনেমা সম্পর্কে
জন্মদিনে জানুন ‘মিয়া ভাইয়ের’ কালজয়ী ৫ সিনেমা সম্পর্কে
ডেটিং অ্যাপে সম্পর্ক থেকে বিয়ে, মডেল অভিনেত্রীর জীবনের করুণ সমাপ্তি
ডেটিং অ্যাপে সম্পর্ক থেকে বিয়ে, মডেল অভিনেত্রীর জীবনের করুণ সমাপ্তি
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
ভয় দেখাবে ‘ইনসিডিয়াস’, অ্যাকশনে স্ট্যাথাম-হলিউডপ্রেমীদের জন্য ধামাকার এক সপ্তাহ!
ভয় দেখাবে ‘ইনসিডিয়াস’, অ্যাকশনে স্ট্যাথাম-হলিউডপ্রেমীদের জন্য ধামাকার এক সপ্তাহ!
আল্লু অর্জুনকে ক্ষমা চাইতে বললেন নেটিজেন
আল্লু অর্জুনকে ক্ষমা চাইতে বললেন নেটিজেন