তারকা যখন ভোটার

‘শুধু কথায় না, কাজে যেন নিজেকে সত্য প্রমাণ করেন’

মাহমুদ মানজুর
২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার কথা। সে ভাবনা থেকে জানতে চাওয়া, কোন তারকার মনে কী মার্কা। অথবা কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে সচেতনভাবে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বলেছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি এখনও! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে সাত-পাঁচ না ভেবে যে ক’জন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে নিজেকে জড়াতে, তাদের মধ্যে অন্যতম মডেল-নায়ক মামনুন ইমন। পড়ুন তারসঙ্গে কথোপকথন-

এক: এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন...

মামনুন ইমন: প্রতি নির্বাচনেই ভালো প্রতিক্রিয়া থাকে। কারণ নির্বাচন মানেই উৎসবমুখর একটা পরিবেশ পাই। এবারও তাই হবে আশা করছি।

দুই: কোন আসনের ভোটার আপনি?

মামনুন ইমন: আমি থাকি বসুন্ধরা আবাসিক এলাকায়। সম্ভবত ঢাকা-১৮ আসন।

তিন: ৭ জানুয়ারি ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন?

মামনুন ইমন: অবশ্যই। আগেও দিয়েছি। ভোট দিতে আমার ভালো লাগে। তাছাড়া এটা তো আমার অধিকার।

মামনুন ইমন

চার: আগেও ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

মামনুন ইমন: বরাবরই অভিজ্ঞতা ভালো ছিলো।

পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

মামনুন ইমন: ভোটার হিসেবে সুন্দর পরিবেশ চাই। আমরা সবাই যেন নির্দ্বিধায় ভোটকেন্দ্রে যেতে পারি এবং আনন্দ নিয়ে ফিরতে পারি। ভোটাররা এরচেয়ে বেশি কিছু চায় বলে আমার মনে হয় না।

ছয়: আপনার পছন্দের প্রার্থীর প্রতি এবারের প্রত্যাশা কী?

মামনুন ইমন: শুধু কথায় না, কাজে যেন নিজেকে সত্য প্রমাণ করেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন চাই তার মাধ্যমে।

সাত: আপনার এলাকায় এবার কয়জন নির্বাচন করছে। তাদের চেনেন?

মামনুন ইমন: অনেকেই করছেন। তবে তাদের কারোর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নাই।

মামনুন ইমন আট: এবার বেশ ক’কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে?

মামনুন ইমন: আমারই প্রিয় বড় ভাই নায়ক ফেরদৌস ঢাকা ১০ আসন থেকে, মাহিয়া মাহি করছে সম্ভবত চাপাই নবাবগঞ্জ থেকে। ফেরদৌস ভাই অনেকদিন ধরেই রাজনীতি করছেন। মাহিও রিসেন্টলি করছে। তারা যেহেতু মাঠে নেমেছে, প্রত্যাশা করি দুজনই জয়ী হোক। এটা ভালো লাগার বিষয়, যদি আমাদের কোনও কলিগ এমপি হয়।

নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

মামনুন ইমন: রাজনীতি নিয়ে কোনও পরিকল্পনা নেই। তবে রাজনীতি নিয়ে সিনেমা হলে সেখানে রাজনীতিবিদ হতে চাই। আমি অভিনয় নিয়েই থাকতে চাই আজীবন।

দশ: তারকা হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

মামনুন ইমন: আমি তো প্রার্থী নই। তবে এটুকু বলবো, সবাই ভোট দিতে যাবেন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। মামনুন ইমন

/এমএম/
টাইমলাইন: তারকারা যখন ভোটার
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২
২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮
‘শুধু কথায় না, কাজে যেন নিজেকে সত্য প্রমাণ করেন’
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৮
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
সম্পর্কিত
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
সিনেমায় নির্বাচন: ক্ষমতা, কৌশল আর নৃশংসতার যত গল্প
সিনেমায় নির্বাচন: ক্ষমতা, কৌশল আর নৃশংসতার যত গল্প
ওয়ার্নার ব্রস এখন নেটফ্লিক্সের, শঙ্কায় হলিউড!
ওয়ার্নার ব্রস এখন নেটফ্লিক্সের, শঙ্কায় হলিউড!
ভূমিকম্প: অদৃশ্য বিপদ থেকে বাঁচতে যে প্রস্তুতিগুলো জরুরি
ভূমিকম্প: অদৃশ্য বিপদ থেকে বাঁচতে যে প্রস্তুতিগুলো জরুরি
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর