তাদের নতুন গান, কাশ্মিরে চিত্রায়ণ

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০২৩, ১৮:২৮আপডেট : ১৮ মে ২০২৩, ২০:৫৭

গীতিকবি সীরাজুম মুনির ও গায়িকা লোপা হোসেইন জীবনসঙ্গী। তবে নিজেদের আত্মসঙ্গী হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তারা। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাদের নতুন গান। যার শিরোনাম ‘লিখে নিলাম তোমারই নাম’। কথা লেখার পাশাপাশি গানটির সুরও করেছেন সীরাজুম মুনির। সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। মাঝে কয়েকটি দ্বৈত প্রকাশের পর এবার একক কণ্ঠেই গানটি গেয়েছেন লোপা।

গানটির ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে ভূস্বর্গ খ্যাত কাশ্মিরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত লোকেশনে। ভিডিওটি পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। এতে মডেল হয়েছেন ইমরান খান ও আনিশা মুখোপাধ্যায়। গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে লোপার নিজস্ব চ্যানেল ‘লোপা হোসেইন’ থেকে।

কাশ্মিরে গানটির ভিডিওর একটি দৃশ্য

গানটি প্রসঙ্গে গায়িকা বলেন, ‘আমার স্বামী বলে বলছি না, গানটির কথা এবং সুর শ্রোতার মনোযোগ আকর্ষণ করার মতো। যারাই শুনেছেন, বলেছেন যে এটা আসলে কোনও সিনেমায় যাওয়ার মতো ছিল। সব মিলিয়ে খুব ভালো রেসপন্স পাচ্ছি।’

লোপা আরও বললেন, ‘আমি শ্রোতাদের ভালোবাসা, প্রশংসা পাবার জন্যই গান করি। ভিউ আর ক্ষণস্থায়ী জনপ্রিয়তা আমাকে কখনও আকৃষ্ট করে না। তাই গান করার সময় মাথায় রাখি তা যেন অবশ্যই মানসম্পন্ন হয়।’

উল্লেখ্য, প্রায় ৮ বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হন সীরাজুম মুনির ও লোপা হোসেইন। টেক্সটাইল ও গার্মেন্ট সেক্টরে কাজ করেন মুনির, পাশাপাশি চলে গান। অন্যদিকে গানের পাশাপাশি লোপা নিয়মিত সংবাদ উপস্থাপনা করছেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
মহান মে দিবস ‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
ফাহিম-নাবিলার ‘ভালো থাকে মন’, অভিনয়ে অপূর্ব-মেহজাবীন 
ফাহিম-নাবিলার ‘ভালো থাকে মন’, অভিনয়ে অপূর্ব-মেহজাবীন 
উদীচীর গানের মিছিলে পুলিশের বাধা: সরকারকে ৭ দিনের আল্টিমেটাম
উদীচীর গানের মিছিলে পুলিশের বাধা: সরকারকে ৭ দিনের আল্টিমেটাম
সুনামগঞ্জের গ্রামটিতে সত্যিই কি গান-বাজনা নিষিদ্ধ? যা জানা গেলো
সুনামগঞ্জের গ্রামটিতে সত্যিই কি গান-বাজনা নিষিদ্ধ? যা জানা গেলো
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প