আ.লীগের প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১৬:০৩আপডেট : ২৩ জুন ২০২৪, ১৬:০৮

‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম।

শত সংগ্রামে অজস্র গৌরবে

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে   

গৌরবময় পথচলার ৭৫ বছরে আওয়ামী লীগ ।।

সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।।’

রবিবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এইভাবেই আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি তার পোস্টে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার করে এই শুভেচ্ছা জানান। তিনি পোস্টে উল্লেখ করেন-

‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’

কথা- জুলফিকার রাসেল

সুর ও সংগীত- পাভেল আরিন

পরিচালনা- ইশতিয়াক মাহমুদ

পরিকল্পনা ও সমন্বয়- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রসঙ্গত, ‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ শীর্ষক বিশেষ এই গানটির কথার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে নান্দনিক ভিডিও। এটি পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রযোজনায় পুরো প্রজেক্টের পরিকল্পনা ও সমন্বয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কোরাস কণ্ঠে গাওয়া থিম সং-টি প্রকাশ হয়েছে ‘প্লাটিনাম জয়ন্তী’র দুদিন আগেই (২১ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অঙ্গ-সংগঠনগুলোর সোশ্যাল হ্যান্ডেলে।

‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ গানটি প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এর সমৃদ্ধ কথা ও চিত্রায়নে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষরা, যে গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছরের পথচলার গল্প।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?