জয় বাংলা কনসার্ট শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৪, ১৭:১৯ আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৭:১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে বন্দর নগরী চট্টগ্রামে চলছে জয় বাংলা কনসার্ট। শুরুতেই গান পরিবেশনা করে দর্শক মাতিয়েছে জনপ্রিয় ব্যান্ড দল কার্নিভাল।

বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেলা ৩টায় এই কনসার্ট শুরু হয়। এর আগে দুপুর থেকে কনসার্ট দেখতে ভিড় করেন তরুণ প্রজন্ম। কনসার্টের প্রবেশপথে বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে।

এবারের জয় বাংলা কনসার্টে অংশ নিচ্ছে সর্বমোট ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, আর্টসেল ও ক্রিপটিক ফেইট।

বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে মঞ্চে ওঠে কার্নিভাল। প্রায় ৩০ মিনিট ধরে তারা গান পরিবেশন করতে থাকে। এর মধ্যে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে প্রচারিত গান ‘সবকটা জানালা খুলে দাও না’ পরিবেশন করেন তারা।

বিকাল সাড়ে ৪টার দিকে মেঘদল ও ৫টা ২০ মিনিটে মঞ্চে উঠবে অ্যাভোয়েড রাফা। যথাক্রমে ৩০ মিনিটের পরিবেশনা শেষে মঞ্চ ছাড়বেন তারা।

এরপর একে একে দর্শক মাতাবে লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস ও চিরকুট। আর সবশেষ মঞ্চে উঠবে আর্টসেল। প্রতিটি ব্যান্ডই প্রায় ৪৫ মিনিট করে গান পরিবেশনা করবে।

এর আগে, বিকাল ৩টার দিকে শুরুতেই মঞ্চে ওঠে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ। প্রায় ২৫ মিনিট ধরে তারা জনপ্রিয় একেকটি গান পরিবেশন করতে থাকেন।

এর আগে, সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন হলেও এবারই প্রথম ঢাকার বাইরে হচ্ছে। বর্তমান প্রজন্মকে দেশের ঐতিহাসিক এই দিনের সঙ্গে সংযুক্ত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবারের মতো এবারও জয় বাংলা কনসার্টে নারীদের জন্য বিশেষ একটি প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে এম এ আজিজ স্টেডিয়ামে যেন তরুণেরা কনসার্টটি নিরাপদভাবে এবং স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গান তৈরিতে এআইয়ের ব্যবহার চিহ্নিত করতে ইউটিউবের নতুন উদ্যোগ
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর