ভারতের পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ০১:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:০২

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রতিবছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ২০২৪ সালের পদ্ম সম্মাননা প্রাপকদের নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বছর ১১০ জনকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হবে।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন-এর পর অন্যতম সম্মান হলো পদ্ম পুরস্কার। এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার শুরু করেছিল। ১৯৫৫ সালে এর তিনটি ভাগ হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। এবারের তালিকায় পদ্মবিভূষণে ৫, পদ্মভূষণে ১৭ ও পদ্মশ্রীতে ১১০ জন রয়েছেন।

দুই বাংলার জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

এবারের পদ্মশ্রীপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ভারতের প্রথম নারী মাহুত পার্বতী বড়ুয়া, ছত্তিশগড়ের জশপুরের আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদব, আদিবাসী পরিবেশবিদ এবং নারী উন্নয়নকর্মী চামি মুর্মু, দিব্যাঙ্গ সমাজকর্মী গুরবিন্দ্র সিংহ, কৃষক সত্যনারায়ণ বেলেরি, সমাজকর্মী সংথানকিমা, প্রাচীন ঔষধি চিকিৎসক হেমচাঁদ মাঞ্জি।

তালিকায় আছেন কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল, ছৌ নাচের মুখোশ তৈরিকারক নেপালচন্দ্র সূত্রধর, আদিবাসী পরিবেশকর্মী দুখু, দক্ষিণ আন্দামানের জৈব কৃষক কে চেল্লাম্মাল, অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামো লেগো, মাইসুরুর আদিবাসী উন্নয়নকর্মী সোমান্না, আসামের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি, বিশিষ্ট শল্য চিকিৎসক প্রেমা ধনরাজ, ক্রীড়াবিদ উদয় বিশ্বনাথ দেশপান্ডে, মাইক্রোবায়োলজিস্ট ইয়াজদি মানেক্সা ইটালিয়া।

এ ছাড়াও আছেন শিল্পী দম্পতি শান্তিদেবী পাসওয়ান, শিবান পাসওয়ান, পট শিল্পী অশোক কুমার বিশ্বাস, নৃত্যশিল্পী বালকৃষ্ণান সদানম পুথিয়া ভিটিল, ত্রিপুরার শাল তাঁতি স্মৃতিরেখা চাকমা, ওমপ্রকাশ শর্মা, কুন্নুরের লোকশিল্পী নারায়ণ ইপি, ওড়িশার লোকশিল্পী ভগবত প্রধান, বাঁশ শিল্পী জর্ডন লেপচা, মণিপুরের মচিহান সাসা, তেলঙ্গানার গড্ডাম সাম্মাইয়া, রাজস্থানের বহুরূপী শিল্পী জানকীলালও।

/এএ/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী