মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমীন; এখন ভালো আছেন

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ২৩:৪০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন এক বছর পর মঞ্চে ফিরেছেন। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন এই কিংবদন্তি শিল্পী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

জানা যায়, সাবিনা ইয়াসমীন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। তবে এখন ভালো আছেন। দুয়েকদিন  চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।

এদিকে, সাবিনা ইয়াসমীনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘মায়ের সঙ্গে কথা হয়েছে। এখন ভালো আছেন মা। চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে।’

বলা প্রয়োজন, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা।

/সিবি/
সম্পর্কিত
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন