প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য গাইবেন তারা

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৫

রাজধানীর মিরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পেট কার্নিভাল উইথ লাইভ মিউজিক’। এখানে অংশ নিচ্ছে ব্যান্ড শিরোনামহীন এবং সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সঙ্গে রয়েছে গানের দল ব্যান্ডউইথ।

আরয়েস ও হেবি মেটাল টি শার্ট নামে দুটি প্রতিষ্ঠান এ আয়োজন করছে।

আয়োজকরা জানান, পোষা প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য দত্তক, দায়িত্বশীল মালিকানা এবং অসহায় পশুদের উদ্ধারে তৎপরতায় তহবিল সংগ্রহ এবং এ কার্যক্রমের প্রচার ও সমর্থন আদায়ের উদ্দেশ্যে তাদের এই আয়োজন।

দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে এই কার্নিভালে অংশ নিতে পারবেন।

এদিন দুপুর ২টায় দর্শকদের জন্য স্কুলে গেট খুলে দেওয়া হবে। সংগীতায়োজন পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।  

কণ্ঠশিল্পী তাহসান খান বলেন, ‘পোষা প্রাণীর প্রতি যাদের নিখাঁদ ভালোবাসা  রয়েছে এবং যারা গান ভালোবাসেন, এই কার্নিভাল শুধু তাদের জন্যই।’

উল্লেখ্য, বিনোদনের মধ্য দিয়ে জনসচেতনতা গড়ে তোলার এই আয়োজনের মূল লক্ষ্য।  

/সিবি/
সম্পর্কিত
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
ভাঙছে আবার তাহসানের ঘর
ভাঙছে আবার তাহসানের ঘর
যাচ্ছেন না, থাকছেন তাহসান
যাচ্ছেন না, থাকছেন তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ