আন্তর্জাতিক শো সঞ্চালনায় তাহসান

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫

অবশেষে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’র সম্প্রচার। ২৭ জানুয়ারি থেকে এটি সম্প্রচার শুরু হবে। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে দেখা যাবে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাজির হন তাহসান। সেখানে তিনি বলেন, ‘প্রথমবারের মতো এমন একটি  আন্তর্জাতিক শো-তে হোস্ট করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই ও পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।’

বলা প্রয়োজন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’- এ ২৪ টি পর্ব থাকবে। প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে। থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। 

দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে- আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট। 

অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টাসহ অনেক তারকা।  

একটি বেসরকারি টিভিতে প্রচারের পর শো-টি দেখা যাবে বঙ্গ অ্যাপে।

/সিবি/
সম্পর্কিত
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
ভাঙছে আবার তাহসানের ঘর
ভাঙছে আবার তাহসানের ঘর
যাচ্ছেন না, থাকছেন তাহসান
যাচ্ছেন না, থাকছেন তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর