দুই বছরের মধ্যে বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত!

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৬, ১৬:৫৭আপডেট : ২১ মে ২০১৬, ২২:১৬
image

সর্বানন্দ সনোওয়াল অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে থাকা আসাম রাজ্যের সীমান্ত বন্ধ করে দেবে। ভারতের আসাম রাজ্যের হবু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল শনিবার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
আশির দশকে ‘বিদেশিদের’ অনুপ্রবেশ ঠেকাতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন সনোওয়াল। ওই ছাত্র আন্দোলনের একটি ইস্যু ছিল সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ। সনোওয়াল এবার বিজেপির টিকেটে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। সেখানেও ‘সীমান্তে অনুপ্রবেশ’ প্রতিরোধের বিষয়টি ছিল বিজেপির অন্যতম প্রধান প্রচারণা।  
হবু মূখ্যমন্ত্রী সাক্ষাৎকারে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুই বছরের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সময় বেঁধে দিয়েছেন। আমরা ওই সময়ের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধের কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করব। নদী-সীমান্তও এর বাইরে থাকবে না।’
‘কিভাবে সীমান্ত বন্ধ করা হবে?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হবে।’ এর আগে জানুয়ারিতে রাজনাথ সিং আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন।
‘অনুপ্রবেশ চিহ্নিত করতে কোনো পদ্ধতি অবলম্বন করা হবে?’ এমন প্রশ্নের জবাবে তিনি নিবন্ধন আইনের কথা উল্লেখ করে বলেন, ‘যখন আসামে নাগরিক নিবন্ধনের চূড়ান্ত আবেদনপত্র জমা নেয়া হবে, তখনই কারা নাগরিক আর কারা অনুপ্রবেশকারী তা স্পষ্ট হয়ে যাবে। তখন এই সমস্যাও দূর হবে এবং অনুপ্রবেশকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।’
সূত্র: পিটিআই
/এসএ/বিএ/

সম্পর্কিত
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়