সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১২:২১আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:০৫
image

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। আর তাই তা ঢেলে সাজানোর পদক্ষেপ নিচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট)। মঙ্গলবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সুইফট-এর নির্বাহী প্রধান গোটফ্রিড লেইব্রান্ড এমনটাই জানান।

গোটফ্রিড লেইব্রান্ড

সুইফটের নির্বাহী প্রধান লেইব্রান্ডট জানান, পাঁচ স্তরের নিরাপত্তা পরিকল্পনা চালু করতে যাচ্ছেন তারা।

লেইব্রান্ড বলেন, ‘এ ধরনের অপরাধ সুইফটের ওপর গ্রাহকদের তথা ব্যাংক খাতের আস্থায় ফাটল সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা ব্যাংক খাতের জন্য এক চরম মুহূর্ত। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বিশ্বের ব্যাংক খাতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঘটনার আগের পরিস্থিতি এক রকম, পরের পরিস্থিতি অন্যরকম। ওই ঘটনাটি একটি বিভাজন রেখা টেনে দিয়েছে। ওই ঘটনা মোটেই ছোট কোনো ঘটনা নয়, বড় ঘটনা। এটা বিশ্বের ব্যাংক ব্যবস্থার মূলে আঘাত করেছে।’

হ্যাকিংয়ের জন্য গ্রাহক ব্যাংককে প্রযুক্তিগত দুর্বলতার দিকে ফের অভিযোগের আঙুল তুলে সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় তাদের সহযোগিতার আশ্বাসও দেন সুইফটের নির্বাহী প্রধান। তবে তিনি বলেন, ‘সুইফট শক্তিশালী কোনো নিয়ন্ত্রক সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী নয়।’

হ্যাকিংয়ের ওই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সুইফটের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে অভিযোগ তোলা হলেও সংস্থাটি তা প্রত্যাখ্যান করে আসছিল।

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)-এর জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। এরপর ওই অর্থ পাঠানো হয় ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে।

সূত্র: এনপিআর, রয়টার্স।

আরও পড়ুন:
আইএস-এর ‘রাজধানী’ দখলে কুর্দি বাহিনীর অভিযান

নতুন নেতা নির্বাচন করল তালেবান

বাংলাদেশে আটক ভারতীয় বালককে ফিরিয়ে নিতে তৎপর দিল্লি 

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের